এআই চ্যাটবট কে যে ১০ তথ্য কখনো কারো সাথে শেয়ার করবেন না

প্রযুক্তির অগ্রগতির ফলে আজকের দিনে এআই চ্যাটবট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তথ্য খোঁজা, লেখা তৈরি, কাস্টমার সার্ভিস কিংবা ব্যক্তিগত সহায়তা—সবকিছুতেই এখন এআই ব্যবহার করা হচ্ছে। তবে এর সুবিধা যতটা আছে, ঝুঁকিও ততটাই বিদ্যমান। কারণ, আপনি যদি অসতর্কভাবে কোনো গোপন তথ্য শেয়ার করেন, তা সাইবার অপরাধীদের হাতে পড়তে পারে। তাই এআই ব্যবহার করার সময় সচেতন থাকা খুবই জরুরি।

নিচে দেওয়া হলো এআই চ্যাটবটের সঙ্গে কখনোই শেয়ার করা উচিত নয় এমন ১০টি তথ্য

১. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর

এগুলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এ ধরনের নম্বর শেয়ার করলে তা চুরি হয়ে জালিয়াতির কাজে ব্যবহার হতে পারে।

২. ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড তথ্য

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য কখনোই চ্যাটবটে শেয়ার করা উচিত নয়। সাইবার হ্যাকাররা এই তথ্য ব্যবহার করে সহজেই অর্থ হাতিয়ে নিতে পারে।

৩. পাসওয়ার্ড ও পিন কোড

ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও পিন নম্বর গোপন রাখা অত্যন্ত জরুরি। এগুলো প্রকাশ করা মানেই নিজের অনলাইন নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা।

৪. ব্যক্তিগত মেডিকেল রিপোর্ট

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যক্তিগত বিষয়। এসব ডাটা ফাঁস হলে তা আপনার বিরুদ্ধে নেতিবাচকভাবে ব্যবহার হতে পারে। তাই চ্যাটবটে কখনোই মেডিকেল রিপোর্ট বা স্বাস্থ্য বিষয়ক তথ্য শেয়ার করবেন না।

৫. অফিস বা প্রতিষ্ঠানের গোপন নথি

কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক প্রতিবেদন বা কৌশলগত তথ্য ফাঁস হলে প্রতিষ্ঠানটি বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই অফিসের ডকুমেন্ট কখনোই চ্যাটবটে দেওয়া উচিত নয়।

৬. বাসার ঠিকানা ও লোকেশন ডেটা

আপনার বর্তমান অবস্থান বা স্থায়ী ঠিকানা যদি ভুল হাতে যায়, তাহলে শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাই লোকেশন সংক্রান্ত তথ্যও শেয়ার করা বিপজ্জনক।

৭. পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের তথ্য

পরিবারের ভেতরের ব্যক্তিগত সম্পর্ক, দ্বন্দ্ব কিংবা সংবেদনশীল তথ্য গোপন রাখা উচিত। এগুলো সামাজিক বা মানসিকভাবে ক্ষতির কারণ হতে পারে।

৮. আইনগত নথি বা মামলা সংক্রান্ত তথ্য

চলমান কোনো মামলা বা আইনগত নথি চ্যাটবটে শেয়ার করলে তা নিরাপত্তা লঙ্ঘনের শামিল হতে পারে। এমন তথ্য সবসময় আইনজীবী বা অনুমোদিত প্রতিষ্ঠানের সাথেই ভাগ করা উচিত।

৯. ব্যবসায়িক লেনদেনের ডিটেইলস

চুক্তি, লেনদেনের অঙ্ক, ক্লায়েন্টের তথ্য ইত্যাদি শেয়ার করা বিপজ্জনক। এসব তথ্য ফাঁস হলে প্রতিযোগীরা তা ব্যবহার করতে পারে।

১০. ব্যক্তিগত ছবি বা ভিডিও

অনেক সময় ব্যবহারকারীরা মজা করে বা অজান্তেই ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেন। কিন্তু এগুলো ফাঁস হলে তা ব্ল্যাকমেইল বা অন্য কোনো অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে।

এআই চ্যাটবটগুলো মানুষের মত উত্তর দিলেও এগুলো মানুষের মতো গোপনীয়তা রক্ষা করতে পারে না। অনেক সময় তথ্য সার্ভারে সংরক্ষিত থাকে এবং ডাটা লিক হলে তা হ্যাকারদের হাতে পৌঁছে যায়। এছাড়া, যেসব কোম্পানি এআই তৈরি করে তারা ব্যবহারকারীর ডাটা বিশ্লেষণ করে থাকে। ফলে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এ ধরনের তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়।

এআই চ্যাটবট আমাদের জীবনকে সহজ করেছে বটে, কিন্তু এর সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। তাই সচেতনতা জরুরি। ব্যক্তিগত, আর্থিক বা গোপন কোনো তথ্য কখনোই চ্যাটবটের সাথে শেয়ার করবেন না। নিরাপদে এআই ব্যবহার করলে এটি আপনার সহায়ক হবে, ঝুঁকি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *